back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই মার্চ ও মাহে রমজান উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা প্রশাসনের প্রস্তুতি

kbctgbd
৬ মার্চ ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালন করবে ঈদগাঁও উপজেলা প্রশাসন। অন্যদিকে আসন্ন পবিত্র মাহে রমজান সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে ঈদগাঁও প্রশাসন।

৫ই মার্চ মঙ্গলবার বিকেলে এই উপলক্ষে পৃথক প্রস্তুতি সভা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। সভাপতির বক্তব্যে তিনি বলেন,৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর উপর চিত্র প্রদর্শনসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হবে। তিনি জানান প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতার আয়োজন করা হবে। ঈদগাঁও বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও তাতে পুষ্প স্তবক অর্পণ করা হবে। সংলগ্ন পাবলিক হল মিলনায়তনে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বঙ্গবন্ধু বিষয়ক চিত্র প্রদর্শন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এ মাসে ধর্মভিরু মুসলমানরা পবিত্র রোজা পালন করে থাকেন। তাই এ মাসে খাদ্যে কোন প্রকার ভেজাল ও অনিয়ম করা যাবে না। রোজাদারদের উপযোগী, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিতকরণে প্রয়োজনে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে। বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে আগত ক্রেতা- বিক্রেতাদের সুস্ঠু কেনাকাটার স্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে। খাদ্য ও খাদ্যপণ্যে প্রতারণা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠকবাজি ও মজুদদারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, অন্তত পবিত্র রমজান মাসে সৎ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে।

সুবল চাকমা উল্লেখ করেন, বাজারে অসহনীয় যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টরের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বাজারের ফুটপাত দখল করে যারা ব্যবসা বা ভাড়া দিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধি আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলাম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর ছিদ্দিক, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি নুরুল আলম এমইউপি, মুক্তিযোদ্ধা নুরুল আজিম, ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কর্মকর্তা ডাক্তার তৃণা সাহা, ঈদগাঁও ট্রাফিক ইন্সপেক্টর প্রিয়দর্শী চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু মহি উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জলিল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো সহ-সংশ্লিষ্টরা। সভা দুটিতে বিভিন্ন ক্যাটাগরির আমন্ত্রিত সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

সর্বশেষ