জহিরুল ইসলাম সুমন, কুমিল্লা প্রতিনিধি :
গত ২৫ জানুয়ারী রাতে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/ অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া সাকিনের আলী হোসেন মেম্বারের পানির সেচের ডিপ মেশিনের পূর্ব পাশে ধান্যদৌল থেকে নাইঘরগামী শান্তিরোড নামক পাকা রাস্তার উপর হতে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন(৩৫),কে আটক করে। মাদক ব্যবসায়ী মাইনুদ্দিন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া নাইনঘর নোয়াপাডার -তৈয়ব আলী ছেলে।
উক্ত ব্রাহ্মনপাড়া থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। ব্রাহ্মনপাড়া থানার ওসি জানান মাদকদ্রব্য এবং ভিবিন্ন মামালার আসামীদের ধরতে অভিযান চলমান থাকবে।


