back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের ১ম ব্যাচের বিদায়ী সংবর্ধনা

kbctgbd
২৫ জানুয়ারি ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ‘প্রথমা আড়ম্বর’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনা ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক চয়ন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মত আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর ড. মো. আনিসুজাম্মান রিমন। এছাড়াও, অনুষ্ঠানে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদায়ী ব্যাচকে ক্রেস্ট প্রদান ও আগামী দিনের পথচলায় শুভ কামনা জানান এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিভাগটির শিক্ষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, চাকরি এবং সুন্দর জীবনের জন্য একটা প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি তোমরা গ্রহণ করবে এখন থেকেই। তুমি ভালো করলেই দেশ ভালো থাকবে। পড়ালেখার ভিতর দিয়ে তোমাকে মুক্তবুদ্ধির ভিতর ডুকতে হবে। ভালো কাজ করার মাধ্যমে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ তখনই হতে পারবে যখন ভালো কাজ করতে পারবে।

সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সমাজকর্ম বিভাগ। এতে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডে চিকিৎসাসফর...

সর্বশেষ