back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির দেওয়া সাবেক এমপি সংগ্রামের বিরুদ্ধে নির্বাচন কমিশনের  মামলা

kbctgbd
২৩ জানুয়ারি ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চলাকালে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হুমকি দেওয়ার ঘটনার অভিযোগে মামলা করেছে নির্বাচন কমিশন।

ফরহাদ হোসেন সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামান।

গতরোববার (২১ জানুয়ারি) রাতে নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে নাসিরনগর থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার বিষয়টি সোমবার (২২ জানুয়ারি) বিকালে জানাজানি হয়।

এর আগে আগে গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশনের আদেশক্রমে উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম এক চিঠিতে নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সাবেক এমপি সংগ্রামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। ওই চিঠিতে সংগ্রামের বিরুদ্ধে নির্বাচন অনুসন্ধান কমিটির প্রতিবেদন পাঠানোর কথা উল্লেখ করে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য কমিশন সিদ্ধান্ত নেয়।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের নাম নাসিরনগর থেকে মুছে ফেলার হুমকি দেন। এ ঘটনায় নির্বাচন অনুসন্ধান কমিটি সংগ্রামকে শোকজ করে। পরবর্তীতে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠায় অনুসন্ধান কমিটি। এর প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৮ এর অধীন আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের জন্য নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, আমাকে মামলা দায়েরের জন্য নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে। সেজন্য আমি মামলা দায়ের করেছি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি নথিভুক্ত করে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

বিশেষ অভিযান: আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ...

সর্বশেষ