নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার অভিমুখী চট্র মেট্রো: ড ১১-১৩১৪ ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে মোটরসাইকেল এর তিনজন আরোহী নিহত হন।
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা আসতে দোরি করায় স্থানীয়রা পুলিশের উপর ক্ষেপে যান। পরে জনতাকে শান্ত করে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয়সনাক্ত করা সম্ভব হয়নি।


