back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ প্রকল্পের পুকুর বিক্রি করে দিলো সভাপতি

kbctgbd
২২ জানুয়ারি ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলা সদরে গোবরা গুচ্ছ গ্রামের পুকুর মসজিদ কমিটি সভাপতি মাওঃ রইচ উদ্দীন তিন বছরের জন্য ৪৫ হাজার টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করে দিয়েছে স্থানীয় এক ব্যক্তির কাছে।

সরেজমিনে গোবরা গুচ্ছ গ্রাম আশ্রয়ণ প্রকল্পে গিয়ে জানা যায়,আশ্রয়ণ প্রকল্পের মসজিদে শুক্রবার জম্মার নামাজের পর বসে নিলামে মাধ্যমে সবোর্চ্চ দরদাতা খোকন বাওয়ালীর কাছে তিন বছরের জন্য পুকুর বিক্রি করে দেন মসজিদ কমিটির সভাপতি মাওঃ রইচ উদ্দীন মিস্ত্রী।

গুচ্ছ গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন,পুকুরে গোসল করা ও বাচ্চাদের পুকুরে নামা নিষেধ করে দিয়েছেন ইজারাদার খোকন বাওয়ালী।আমরা চাই গুচ্ছ গ্রামের পুকুর সবাই ব্যবহার করুক।ইজারা দিলে আমরা কোথায় গোসল করবো ও প্রয়োজনীয় পানি পাবো।

গোবরা গুচ্ছ গ্রাম মসজিদ কমিটির কয়েকজন সদস্য জানান উপজেলা চেয়ারম্যান তাদের পুকুর ইজারা দিয়ে টাকা মসজিদ কমিটিকে নিতে বলেছেন।তবে পুকুর বিক্রির বিষয়টি চেয়ারম্যান জানেন না বলে জানান এবং তাঁর নামে মিথ্যা বলা হচ্ছে বলে তিনি বিষয়টির প্রতিবাদ করেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম আরো বলেন,আশ্রয়ণ প্রকল্পের পুকুরটি বসবসরত পরিবারের পানি কষ্ট দূর করার জন্য খনন করা হয়েছিল।এ পুকুর ইজারা দেওয়ার সুযোগ নেই।পুকুরের পাড় সংস্কার সহ ঘাটের ব্যবস্থা দ্রুত করা হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মো.তারিক উজ জামান বলেন, বিষয়টি জেনেছি।গোবরা গুচ্ছ গ্রামে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে ভেড়া পালন সহ বহু অভিযোগ থাকলেও জামাত নেতা মাওঃ রইচ উদ্দীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন বলেন,শ্রেণি কক্ষে ভেড়া পালন বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার কে সরেজমিনে তদন্তে পাঠানো হবে।এছাড়া গুচ্ছ গ্রামের পুকুর বিক্রির বিষয়ে তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি কে ঘটনাস্থলে পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন যারা

বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ...

ডিজিটাল ডিটক্স: মানসিক শান্তির খোঁজে নতুন প্রজন্মের নতুন অভ্যাস

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

তেলের বাজারে ফের অস্থিরতা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে...

আবারও বদলাচ্ছে আবহাওয়া, জারি সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা...

বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের...

সর্বশেষ