জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা দেবিদ্বার থানায় কর্মরত এসআই(নিঃ)/ থোয়াইছামং চাক্ নয়ন ও সঙ্গীয় ফোর্সসহ দেবিদ্বার থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানাধীন ০২ নং ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুরে ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর হতে ৩০(ত্রিশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শরীফ (৩০), পিতা- মৃত হারুন রশিদ, মাতা- মৃত সাজেদা বেগম, সাং- কান্দুঘর (এরশাদ খানের বাড়ি), ইউনিয়ন- মাধবপুর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় দেবিদ্বার থানায় এজাহার দায়ের করা হয়, দেবিদ্বার থানা ওসি জানান মাদক দ্রব্যসহ বিভিন্ন অপরাধীদের ধরতে এ অভিযান চলমান থাকবে।


