back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু 

kbctgbd
২১ জানুয়ারি ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) কাটা পড়ে রবিউল ইসলাম রবি (৫০) নামের রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছে। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহত রবি নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার হাবিবুর রহমান মোল্যার ছেলে। তার স্ত্রীসহ তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকারের বরাত দিয়ে নিহতের বড় ভাই চায়ের দোকানী আলম মোল্যা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিকদের। রেলওয়ের কর্মচারী রবিউল ইসলাম রবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলম মোল্যা স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছিল না। এ সময় আখাউড়া রেলস্টেশনে প্রবেশ করছিল লোকোমোটিভটি। এটি রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছালে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, শনিবার রাতেই রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে রবিবার (২১ জানুয়ারি) রাতে নিহতের মরদেহ লোহাগড়া পৌসভার রাজুপুর এলাকায় পৌঁছাবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন যারা

বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ...

ডিজিটাল ডিটক্স: মানসিক শান্তির খোঁজে নতুন প্রজন্মের নতুন অভ্যাস

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

তেলের বাজারে ফের অস্থিরতা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে...

আবারও বদলাচ্ছে আবহাওয়া, জারি সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা...

বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের...

সর্বশেষ