back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থী সহ আহত ৩, আটক ১

kbctgbd
২০ জানুয়ারি ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

দিদারুল আলম , সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে চর আমান উল্যাহ ইউনিয়নে ৫নং ওয়ার্ডে শক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মা-বাবাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে কলেজ ছাত্র অপু চন্দ্র দাস(১৭) হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হওয়ায় ২৪ঘন্টায়ও তার জ্ঞান ফিরেনি।

শুক্রবার সকালে নিজ বাডীতে এ ন্যাক্কারজনক হামলার শিকার হয় শিক্ষার্থী ও তার পরিবার।

এ ঘটনায় আহত ছাত্রের বাবা অমিত চন্দ্র দাস বাদী হয়ে দুইজনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক এ ঘটনায় পুলিশ এজাহারভূক্ত আসামী দুর্জয় মজুমদারকে(২২) গ্রেফতার করলেও ঘটনার মুল আসামী শমীর মজুমদার(৪৭) পলাতক রয়েছে।

আহতের পরিবার ও মামলা সুত্রে জানা যায়, শক্রবার সকালে শমীর এর বসতঘরের সামনে দিয়ে ধনিয়া পাতা তুলতে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘটনারদিন সকাল সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলাকারীরা অমিত এর বসত ঘরের সামনে উঠোনে এ দুর্ধর্ষ হামলা চালায়। প্রথমে অমিতের স্ত্রীর উপর হামলা চালালে তাকে বাঁচাতে তার মেয়ে মিতা রানী দাস ছুটে আসলে তাকেও মারধর করে। মা ও মেয়ের চিৎকারে কলেজ পড়ুয়া ভাই অপু চন্দ্র দাস ছুটে গেলে তাকেও মাথায় এলোপাতাড়ি রড দিয়ে আঘাত করলে তার চিৎকারে তার বাবা অমিত পুকুর ঘাট থেকে ছুটে আসলে তাকেও মারধর করে আসামীরা চলে যায়। যার ভিডিও চিত্র ধারন করেছে প্রতিবেশিরা।

এদিকে তার মাথা প্রচন্ড আঘাতের কারনে সে জ্ঞান হারিয়ে পেললে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সরেজমিনে স্থানীয়রা জানান, পাশের বাড়ির পরিত্যক্ত ঘরে নানারকম অসামাজিক কাজ চালিয়ে আসছে অভিযুক্ত আসামীরা। ঘটনাস্থল পরিদর্শনে প্রতিবেদকের সামনে নানা রকম অসামাজিক কর্মকাণ্ডের চিত্র চোখে পড়ে। এদের কর্মকাণ্ডে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।এ বিষয়ে সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ আইনি প্রদক্ষেপ নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, চরআমান উল্যাহর মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। এজাহার ভুক্ত আসামী দুজনের মধ্যে ১জনকে আটক করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন যারা

বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ...

ডিজিটাল ডিটক্স: মানসিক শান্তির খোঁজে নতুন প্রজন্মের নতুন অভ্যাস

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

তেলের বাজারে ফের অস্থিরতা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে...

আবারও বদলাচ্ছে আবহাওয়া, জারি সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা...

বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের...

সর্বশেষ