back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে চার লাশ উদ্ধার 

kbctgbd
১৯ জানুয়ারি ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

মো খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে সরাইল, নাছিরনগর ও নবীনগর উপজেলায় চার ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ জানুয়ারী)বিকাল সাঁড়ে ৩ টায় পুলিশ  ৪জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, দুপুরে এক কৃষক টেকানগর বনের মাঝে জমিতে এক লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। মৃত মহিলা বোরখা পরা ছিল ও তার গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। হত্যা না অত্মহত্যা তা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ও তদন্ত সাপেক্ষে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

নবীনগর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজল কান্তি সত্যতা নিশ্চিত করে জানান, সাদ্দাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়। এরপর তার কোন সন্ধান মিলেনি। পরে শুক্রবার সকালে বিলের জমিতে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাটির তদন্ত চলছে।

তিনি আরো জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই ব্রাহ্মণহাতা মধ্যপাড়া ফজর আলীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা আক্তার একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং তার ৩ মাসের ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এরকম ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল ইসলাম বলেন, নিহত জাহিদুল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবেদ মিয়ার ছেলে। চুরি করার অপবাদে জাহিদুল ইসলাম পরশ (২১) নামে এক যুবককে পিটিয়ে আহত করলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

নিহতের পরিবারের অভিযোগ, গত দুই দিন আগে পাশের বাড়ি আলমগীর মিয়ার বাড়িতে টিউবওয়েলের একটি পাম্প চুরি হয়। সেই চুরির অপবাদে বৃহস্পতিবার সকালে সন্দেহজনকভাবে জাহিদুলকে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন, বাবুসহ বেশ কয়েকজন মিলে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন যারা

বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ...

ডিজিটাল ডিটক্স: মানসিক শান্তির খোঁজে নতুন প্রজন্মের নতুন অভ্যাস

স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।...

তেলের বাজারে ফের অস্থিরতা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে...

আবারও বদলাচ্ছে আবহাওয়া, জারি সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা...

বন্ধ করা হলো কাপ্তাই হ্রদের সব জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের...

সর্বশেষ