
কোটচাঁদপুর (ঝিনাইদহ) : রাম জোয়ার্দার প্রতিনিধিঃ
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর সলেমানপুর পালপাড়া পরিবারের
ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে সংকটের মুখে
পড়েছে এই শিল্প। তারপরও পূর্ব পুরুষদের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন অনেকেই।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর পালপাড়ার বিজয় পাল (৪৫) পিতা :মৃত্যু : অন্তত পাল তিনি
বলেন।
দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। মাটির তৈরি শিল্পকর্মকে
আমরা বলি মৃৎশিল্প। কারণ, এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
এ কাজে পরিষ্কার এঁটেল মাটির প্রয়োজন হয়। কেননা,
এঁটেল মাটি বেশ আঠালো। দোআঁশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো
ঝরঝরে—তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না।
বাঙালি জীবনের হাজার বছরের ঐতিহ্য বহনকারী মাটির তৈরি সামগ্রীর চাহিদা
কমতে থাকায় উপমহাদেশের অন্যতম প্রাচীন শিল্পটি এখন প্রায় বিলুপ্তির পথে।
কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে কমে যাচ্ছে এই শিল্পের প্রসার। অনেকে এ
পেশায় থাকলেও মাটির তৈরি সামগ্রীর চাহিদা না থাকায় অভাব-অনটনে সংসার চালাতে পারছেন না তারা। একবেলা আধ









