মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
আমি ওদের আগে থেকেই চিনি, আবার এইবার আমার দেখার আছে, আমি ভিতরে থাকবো, কে নৌকায় ভোট না দেয় । তার হাত কেটে ফেলব। ইস্কান্দার জিলকতের ভাই আমি। জিলকত কেও ওরা ভোট দেয় নাই ,আমার এইখানে ঘাও। তোমরা রেডি থাইকো ।সাহস থাকে পাল্লা লইড়ো আমার সাথে। কে আছে আমার বিপরীতে যাবে। দেখার আছে আমার। এভাবে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদেরকে উদ্দেশ্য করে কথা বলছিলেন মানিকগঞ্জ-০২ আসনের নৌকার প্রার্থীর সমর্থক ও শিংগাইর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী ইস্কান্দার। ২৬ ই ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা তালেবপুর ইউনিয়ন ইতরা গ্রামে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মী সমর্থকরা প্রচারণা চালানোর সময় এই হুমকির দেন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজে ইস্কান্দারের এসব কথা বলতে শোনা যায়। তিনি আরো বলেন, সবাইকে দেখার আছে এইবার ১৪ সিকে ঢুকাইয়া ছাইড়া দিমু। সরকার আমার,পাওয়ার আমার ,প্রশাসন আমার , এমপি আমার। যাইও ভোট দিবার, যাইও ট্রাক মার্কায়। ট্রাকের চাকার তলে নিচে ফালাইয়া দিমু। হার মাংস এক কইরা ফালাইয়া দিমু। প্রত্যেকে গুলি করবো। ঘটনাস্থলে স্বতন্ত্র প্রার্থী টুলুর সমর্থক কর্মী রাহুল খান ইমু বলেন, আজকে বিকেলের দিকে আ: রাজ্জাক, মিনহাজ, আমিনুর শহিদুর ও মানিক সহ কর্মী সমর্থক নিয়ে উপজেলা তালেবপুর ইউনিয়ন ইতরা গ্রামে ছোট হ্যান্ডবিল নিয়ে ট্রাকের ভোট চাইতে এসেছিলাম আমরা। এ সময় হঠাৎ করে একটি প্রাইভেটকার থেকে নেমে আসেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দার। আমরা ট্রাক মার্কায় ভোট চাচ্ছি বলে তিনি আমাদের উপর চোপটে উঠে বলেন, স্বতন্ত্র প্রার্থী কর্মী-সমর্থকদের হাত কেটে নেওয়া হবে এবং গুলি করার হুমকি দিয়ে ভয়-ভীতি দেখান। এ সময় আমাদের মধ্যে একজন এ দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ছড়িয়ে দেন। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী ইস্কান্দারের নিকটে জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মী- সমর্থকরা চকলেট ও টাকা বিলি করছে বলে খবর পাই সেজন্য এখানে আসি। আমার ভাই ডা: জিলকত এক সময় এই আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন বলে তখন ওরা কেউ ভোট দেননি। এই কারনে মনে খুব কষ্ট। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাদেরকে অনেক কথাই বলেছি। এরকম আগে আমার কখনো হয়নি। আমার ভুল হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী।


