back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুসিক মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

kbctgbd
১৩ ডিসেম্বর ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুসফুসে সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রিফাত। সবসময় অক্সিজেন সঙ্গে নিয়েই চলাফেরা করতেন। গত ৬ ডিসেম্বর থেকে তার পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একইসঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত রবিবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র মনিরুল হক সাক্কু পান ৪৯ হাজার ৯৬৭ ভোট। তিনি এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের মনোহরপুর এলাকার এস এম আতাউল হকের ছেলে। কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। জিলা স্কুলে পড়াকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮০ সালে শহর ছাত্রলীগের সভাপতি হন। ১৯৮১ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শুধু গোলমেশিন নয়, পর্তুগালের ‘টাকার মেশিন’ও রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়।...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য সুখবর! কোনো ধরনের অভিবাসন...

মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত...

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

সর্বশেষ