মোঃ শামীম মিয়া,ষ্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আয়েসার বিদায় অনুষ্ঠানে গাওয়া” বিদায় দেন ,বিদায় দেন মেডাম গো খ্যাত ” গানটি এখন নেট দুনিয়ায় বেশ ভাইরাল ও জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু আয়েসার বাবা, মা ,চাচা এবং বোন জামাইয়ের অভিযোগ গান ভাইরাল হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক ইউটিউবার এসে গান ভিডিও করে নেটে ছেড়ে অনেক টাকা ইনকাম করেছে। এতে ইউটিউবারা আর্থিকভাবে লাভবান হয়েছে কিন্তু তারা এক টাকাও পাইনি।এ ছাড়া আয়েসার বাবা মজিবর রহমান বলেন,ইউটিউবারদের সাথে সময় দিতে গিয়ে আয়সা এখন অনেকটাই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পরেছে। তিনি আরো বলেন,আমার ৩ মেয়ের মধ্যে আয়েসা মেঝ । গলার কন্ঠ খুব সুন্দর তাই সপ্তাহখানেক আগে স্কুলের বিদায় অনুষ্ঠানে একটা গান গেয়েছিল। কিন্তু গানটা যে এত ভাইরাল হবে জানা ছিল না। আমার বাড়িতে প্রতিদিন শত শত মানুষ আয়েসার সাথে দেখা করতে ভীর জমান। এর মধ্যে বেশিরভাগই ইউটিউবার। আয়েসার চাচা লুৎফর রহমান বলেন,ইতিমধ্যে আয়েসা কে নিয়ে ঢাকায় একটি গান রেকডিং করতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা কোন টাকা পাইনি। শুধু গাড়ি ভাড়া বাবদ আমাদেরকে ৩০০০ টাকা হাতে ধরিয়ে দিয়েছে । তাই আমারা এই ছোট্ট অবুঝ মেয়েকে নিয়ে আর কোন প্রতারনার শিকার হতে চাই না । তবে আয়েসার বাবা মজিবর রহমান বলেন,আমার ইচ্ছা ওকে আমি শিল্পী বানাব। আমার একার পক্ষে সম্ভব না কারন আমার কাছে এত টাকা নেই । ছোট্ট পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাই। দিন আনি দিন খাই।দেশের বৃত্তবানেরা যদি আমাকে আর্থিকভাবে সাহায্য সহযোগীতা করেন তবেই আমি আমার মেয়ে কে শিল্পী বানানোর স্বপ্নটা পূরণ করতে পারব। এ বিষয়ে, ফুকুরহাটি পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিনা সুলতানার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,আয়েসা আমাদের ছাত্রী ছিল।খুব ভালো মেয়ে। ওর গলার কন্ঠ খুব সুন্দর। ৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে একটা গান গেয়ে সে ভাইরাল হয়েছে।মেয়েটির পরিবার আর্থিক দিক দিয়ে স্বচ্ছল নয়। আর্থিকভাবে সাপোর্ট দিতে যদি কেউ মেয়েটির পরিবারের পাশে এসে দাঁড়ায় সেই সাথে ভালো কোন একাডেমীতে ভর্তি করে গান শিখালে ভবিষ্যতে আয়েসা পড়াশোনা করার পাশাপাশি ভালো শিল্পী হবে।


