back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ার ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান পুড়ে ছাই

kbctgbd
৫ ডিসেম্বর ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

ফারজানা কবির রুশমী, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তুলাতলি সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে।

ক্ষতিগ্রস্তরা হল যথাক্রমে নুরুল আলমের দুটি দোকান মোটর পার্টস, রহমত উল্যাহ’ র দুটির মধ্যে একটি গ্যাসের দোকান , একটি তেলের দোকান, আনোয়ার রাইচ মিল, জহির উদ্দিন মোটর সাইকেলের দোকান, তারেকের পার্টসের দোকান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দোকানের মধ্যে রয়েছে, গ্যাস সিলিণ্ডারের দোকান, অকটেন, চালের আড়ত, সিএনজি এবং মোটরসাইকেল ওয়ার্কশপ ও মোটরস পার্টসের দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টায় ওই মার্কেটে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৭টি দোকান পুড়ে যায়। আগুন লাগার ঘটনা ঘটলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দু ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দোহাজারি হাইওয়ে পুলিশের টিম যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।

ক্ষতিগ্রস্থ নুরুল আলম জানান, আমার দুটি পার্টসের দোকান আগুন লেগে পুড়ে গেছে। আমি কোন কিছু বের করতে পারিনি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান জানান, ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ