back to top

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্র খুনের প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

kbctgbd
৫ ডিসেম্বর ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ

হিরু আলম পেকুয়া, প্রতিনিধি:

কলেজছাত্র আসহাবুল করিমকে খুনের প্রতিবাদে ও আসামিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সামনের সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলেও তাঁর সাক্ষাত পাননি মানববন্ধনকারীরা। পরে তাঁরা ফিরে যান।

গত ১ ডিসেম্বর রাত আটটার দিকে মুঠোফোন কেনাবেচার দ্বন্ধের জের ধরে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় মুঠোফোনে ডেকে নিয়ে আসহাবুল করিমকে হত্যা করা হয়। আসহাবুল করিম কক্সবাজার সিটি কলেজের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়ার মকসুদুল করিমের ছেলে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের জ্যেষ্ঠ প্রভাষক জাকির হোসেন হাওলাদার, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মুজিবুল হক চৌধুরী, নিহত আসহাবুল করিমের বড় ভাই আসাদুল করিম, এফ এম সুমন, আমিনুল ইসলাম, সাইমুন হোসাইন, সালমান সাকি প্রমুখ।

মানববন্ধনে আসহাবুল করিমের এসএসসি ব্যাচ ২০১৭ এর বন্ধুরা, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। এর আগে ২ ডিসেম্বর সন্ধ্যায় খুনীদের ফাঁসির দাবিতে পেকুয়া চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে পেকুয়া থেকে কোনাখালীর মরংঘোনায় ডেকে নিয়ে উপর্যপরি ছুরিকাঘাত ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আসহাবুলকে হত্যা করা হয়। হত্যাকারীরা চরম পৈশাচিকতা চালিয়েছে আসহাবুলের ওপর। নিহত হওয়ার পর তাঁর শরীরের ক্ষতবিক্ষত ছবি দেখে কাঁদে নাই এমন মানুষ নেই। আসহাবুলের খুনিদের ফাঁসির দাবি জানান তাঁরা।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আসহাবুলকে খুনের ঘটনায় ইতিমধ্যে তাঁর বাবা মকসুদুল করিম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেছেন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামীদেরও দ্রুতসময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক...

বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত...

একসঙ্গে হাজারো ই-মেইল মুছবেন যেভাবে

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও অফিসের কাজে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা...

১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই...

বিশ্বকাপের ট্রফি তুলে দিতে ফাইনালে থাকছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ...

সর্বশেষ