back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল-২আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফীর আয় কমলেও সম্পদ বেড়েছে

kbctgbd
৫ ডিসেম্বর ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুবও ক্রীড়া বিষয়ক সস্পাদক ওনড়াইল-২আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন-মোর্ত্তজার আয় কমলেও সম্পদ বেড়েছে। হলফনামা অনুযায়ী বর্তমানে তার বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা। পাঁচ বছর আগে হলফনামায় যা ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় মাশরাফী বিন-মোর্ত্তজা উল্লেখ করেছেন, শেয়ার মার্কেটে ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানী বাবদ ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা আয় করেন।

গত একাদশ সংসদ নির্বাচনের আগে হলফনামায় যা ছিল- কৃষিখাত থেকে বছরে ৫ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে ৭ লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট খেলে) করে ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।

সম্পত্তির বিবরণীতে তিনি জানান, তার মোট ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে। পাঁচ বছর আগে ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণবাদে) সম্পত্তি।

এর মধ্যে তার হাতে রয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা। তিন ব্যাংকে রয়েছে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা। বন্ড রয়েছে ২ লাখ ৫০ হাজার, এছাড়া বিভিন্ন সঞ্চয়পত্র ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৭৯ টাকা, এছাড়া একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফীর ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা, ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয় তালা বিশিষ্ট বাড়ী রয়েছে।

এছাড়া নিজ নামে কৃষিজমি রয়েছে ৩.৬১ একর। যার মূল্য ৩৭ লাখ টাকা। তিনি সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ রয়েছে ।

নড়াইল জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী বলেন, নড়াইল-২ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার আয় কমলেও সম্পদ বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সাবেক মন্ত্রীসহ ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে কারা অর্থ জুগিয়েছেন, তা...

আওয়ামী লীগ ফিরলে সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে: রাশেদ খাঁন

পোশাক কারখানায় ভাঙচুরের ভিডিও ধারণ করায় শ্রমিক তৌফিক নিহতের...

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়!’ আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি...

সর্বশেষ