খন্দকার মহিবুল হক, প্রতিনিধি: কুমিল্লা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ১৫ শিক্ষার্থী সহ ০১বাস শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার বিকেলে রাস্তা পারাপারের সময় এক শিক্ষার্থীকে “একতা” নামের বাস চাপা দেয়। এতে তিনি আহত হওয়ায় চালককে সাবধানে গাড়ি চালাতে বলে। এসময় সঙ্গে থাকা অপর ছাত্রসহ তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বাস চালক ও হেলফাররা। এসময় ওই দুই ছাত্রকে বাস স্ট্যান্ডে আটকে রাখে চালক ও হেলফার। আটকে থাকা ছাত্ররা সহপাঠীদের জানালে সহপাঠীরা তাদের উদ্ধার করতে যায়। এদিকে বাস চালক ও হেলফাররা তাদের ছাত্রদের প্রতিহত করতে রাস্তায় দেশিয় অস্ত্র, লাঠি ও ইটপাটকেল নিয়ে অবস্থা নেয়। ছাত্ররা বাস স্ট্যান্ডে গিয়ে ওই আহত ছাত্রদের আনতে গেলে অতর্কিত হামলা করে বাস-চালক ও হেলফাররা। এসময় তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় একটি চক্র। এতে করে ঘটনাস্থলে যাওয়া ২০ ছাত্রকে তারা পিটিয়ে আহত করে।
একতা সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, ছাত্ররা প্রথম হামলা করেছে। কলেজ শিক্ষার্থীদের হামলায় আমার বাস চালকের অবস্থা খারাপ। তাকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে কুমিল্লা জেনারেল (সদর) হসপিটাল সূত্রে জানা যায়, ১১জন চিকিৎসা সেবা নিয়েছেন যার মধ্যে ৪জনকে ভর্তি দেয়া হয়েছে।
ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


