এস এম শরিফুল ইসলাম নড়াইল,প্রতিনিধি:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুবও ক্রীড়া বিষয়ক সস্পাদক সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন-মোর্ত্তজার নড়াইল-২ আসনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসময় মাশরাফিসহ বাকি ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় ।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে মনোনয়নপত্র দাখিল করে ৯ জন। তারমধ্যে স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল ও ফরম পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ নূর ইসলামের দেওয়া ভোটাদের তালিকায়ও গরমিল পাওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্রে সব তথ্য সঠিক থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির এ্যাডঃ ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমনন, জাকের পার্টির মোঃ মিজানুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর নড়াইল-১ আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়।
নড়াইল-২ মাশরাফীর আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।


