back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার

kbctgbd
২৭ নভেম্বর ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

মোঃ ফজলুর রহমান সুইট

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের হারাইল মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে কানিস ফাতেমা (৩২) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী সফিউল ইসলাম পলাতক রয়েছেন । সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জয়পুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের হারাইল মুসলিম নগর এলাকায় ডা: খন্দকার মিজানুর রহমানের বাসা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কানিস রাবেয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের সফিউল ইসলামের স্ত্রী ও একই উপজেলার মকরম প্রতাপ গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক বছর ধরে জয়পুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের হারাইল মুসলিম নগর এলাকার ডা: খন্দকার মিজানুর রহমানের দ্বিতীয় তলায় ভাড়া থাকতো ওই দম্পতি। সোমবার বেলা ১২টার দিকে নিহত কানিস ফাতেমার পিতা হাবিবুর রহমান মেয়েকে ফোনে না পেয়ে বাড়ির মালিকের স্ত্রী মাহবুবাকে ফোন দেয়। এসময় মাহবুবা বাড়ির বাহিরে নিজ কর্মস্থলে ছিলেন। দুপুরে বাসায় ফিরে কানিসের রুমে ডাক দিয়ে সাড়া মেলেনি। এক পর্যায়ে দরজাতে চাপ দিলে ভিতরে আটকানো না থাকায় দরজা খুলে যায়। এরপর বাসার ভিতরে ঢুকে দেখতে পায় কানিস ফাতেমা ফ্যানের সাথে ঝুলিয়ে আছে আর তার স্বামী বাসায় নাই। দ্রুত খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

বাড়ির মালিকের স্ত্রী মাহবুবা সুলতানা বলেন, প্রায় এক বছর ধরে ওই দম্পতি তাদের বাসায় ভাড়া আছে। ভাড়া উঠার পর থেকেই স্বামীর মধ্যে কলহ বিবাদ লেগেই থাকে। কিছুদিন পর জানতে পারেন সফিউল ইসলামের আগের স্ত্রী ও সন্তান আছে। আর তার স্ত্রী কানিস ফাতেমার ও আগে বিয়ে হয়েছিল সেখানে তার সন্তানও রয়েছে। তারা দুজনে আগে ব্র্যাক অফিসে চাকুরি করতো। সেখান থেকেই সম্পর্কে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে কলোহ লেগেই থাকতো। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করি। আজ বেলা ১২টার দিকে কর্মস্থলে থাকা কালীন কানিস ফাতেমার বাড়ি থেকে তার বাবা ফোন করে জানায় কানিস ফাতেমাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছেনা। দুপুরে বাসায় ফিরে কানিস ফাতেমার দরজার সামনে গিয়ে ডাক দিয়েও কোন সাড়া মেলেনি। এরপর একটু জোরে দরজায় চাপ দিলে দরজা খুলে যায়। ভিতর থেকে দরজা আটকানো ছিলনা। পরে ভিতরে গিয়ে দেখতে পায় ঘরের ভিতর খাটের উপরে ফ্যানের সাথে কানিস ফাতেমার মরদেহ ঝুলে আছে। আর তার স্বামীকে পাওয়া যায়নি। আমি এমন দৃশ্য দেখে চিৎকার দিয়ে দৌড় দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদশর্ক নাজমুল হাসান বলেন, পৌর সদরের বাস টার্মিনাল সংলগ্ন হারাইল মুসলিম নগর এলাকায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সফিউল ইসলাম জয়পুরহাটে স্কয়ার কোম্পানিতে টেরিটোরি অফিসার পদে চাকুরি করে। সে সুবাধে সফিউল তার দ্বিতীয় স্ত্রী কানিস ফাতেমাকে নিয়ে প্রায় এক বছর ধরে ডা: মিজানুর খন্দকারের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকেতন। আজ সোমবার দুপুরে খবর পেয়ে ওই ভাড়া বাসা থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ।
ঘটনার পর থেকেই স্বামী মোবাইল ফোন বন্ধ করে আত্নগোপন করেছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানায় পুলিশ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

রাতের আঁধারে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা...

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

সর্বশেষ