নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুল মান্নান সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী ক্যাটাগরিতে সিআইপি তালিকায় স্থান পাওয়ায়। নিজ এলাকায় আনন্দের বন্যা বয়ছে।তিনি ১ম বারের মত সিআইপি তালিকায় স্থান পাওয়ায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি ও ক্লাবের ডাইমন্ড, ভিআইপি সদস্যরা আন্তরিক অভিনন্দন জানান। জনাব আব্দুল মান্নান সিআইপি তালিকায় স্থান পাওয়ায় এই খবরে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে সিআইপি মর্যাদার ব্যাপারে উৎসুকভাব পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন প্রবাসীদের স্বার্থ ও অধিকার আদায়ের দশ হাজার সদস্যের এই ফ্লাটফর্ম নির্যাতীত, অবহেলিত ও অধিকার বঞ্চিত প্রবাসী ও তাদের অসহায়,দুঃস্থ পরিবারের পাশে থেকে চট্টগ্রাম প্রবাসী ক্লাব অগ্রনী ভূমিকা পালন করে থাকে।কিং জালান গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ডায়মন্ড সদস্য ও ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেবের এই অর্জনে আমরা গর্বিত।
উনার ওমানের ও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে।অতীতের মত আগামীতে ও উনার মাধ্যমে দেশের অর্থনীতি, ক্লাবের অসহায় সদস্য ও এলাকার অসহায় জনসাধারণ উপকৃত হবে।


