জহিরুল ইসলাম সুমন কুমিল্লা জেলা প্রতিনিধি :
বাংলাদেশি শিক্ষার্থীর মিসরে এমফিল ডিগ্রি অর্জন — করেছেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন নারানকরা গ্রামের ইদ্রিস মিয়ার ৪র্থ ছেলে শিক্ষার্থী আব্দুর রহিম,
বিনির্মানে সুশৃঙ্খল ও একতাবদ্ধভাবে অগ্রসর হতে পারে, সেই লক্ষে গত ২০০৪ সালে ৩ নভেম্বর যাত্রা শুরু হয় অদ্যাবধি দীর্ঘ প্রায় ১৯ বছর যাবত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে আসছেন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরের কায়রো আল-আযহার ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ফলাফলের কৃতিত্ব অর্জন করেছেন কওমি শিক্ষার্থী আব্দুর রহিম বিন মুহাম্মদ ইদ্রিস আযহারী।
এ-র পূর্বে তিনি দেশে পড়াশোনা করেন চিওড়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিলে সাইন্স বিভাগ থেকে এ+ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে
আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বাংলাদেশী ছাত্রদের আরো একটি অর্জন যুক্ত হলো। আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সদস্য শ্রদ্ধেয় জনাব আব্দুর রহিম বিন মুহাম্মদ ইদ্রিস আজ আল আযহার ইউনিভার্সিটির ‘কুল্লিয়াতুশ শারিয়াহ ওয়াল ক্বানুন’ এর অধীনে এমফিল থিসিস ডিসকাশনে ‘মুমতায’ (এক্সিলেন্ট) গ্রেড পেয়ে অত্যন্ত সুনাম ও গর্বের সাথে এমফিল ডিগ্রি সম্পন্ন করলেন।
তার থিসিসের বিষয় ছিল— ইমাম আবু ইউসুফ রহ. ফিকহের যেসব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, সেগুলোর ফিকহী অধ্যায়ন। সম্মানিত তিনজন বিচারক প্যানেলের ঐকমত্যে উক্ত থিসিসের মূল সুপারভাইজার অধ্যাপক ড. মুহাম্মাদ মুহাম্মাদ আবু সাইয়েদ আহমাদ তাঁর ফলাফল ঘোষণা করেন।
ফ্যাকাল্টি অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড এরাবিক থেকে ২০১১ সালে তিনি কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। ভালো ফলাফলের সঙ্গে ২০১৪ সালে সমাপ্ত করেন পোস্ট গ্র্যাজুয়েশন। ২০১৭ সালে সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ১৫ নবেম্বর সোমবার অনুষ্ঠিত এ থিসিস ডিসকাশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আল-আযহারে অধ্যায়নরত কওমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি, কায়রো‘ ও মিসরে অধ্যায়নরত সব বাংলাদেশি শিক্ষার্থীর সম্মিলিত প্লাটফর্ম ‘বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের’ সম্মানিত দায়িত্বশীল ও সদস্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের দুই শতাধিক শিক্ষার্থী।


