রাকিব হাসান চিশতী নিজামী জামালপুর :
জামালপুর সদর উপজেলার ৬নং নরুন্দি ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ড তারাগঞ্জ বাজারে শান্তি, উন্নয়ন ও ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে তারাগঞ্জ বাজারে এ শান্তি, উন্নয়ন ও ব্যবসায়ী সমাবেশের আয়োজন করেন তারাগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ সাহিদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় শান্তি, উন্নয়ন ও ব্যবসায়ী সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে অন্যবম সদস্য ও এফবিসিসিআই’র পরিচালক, জেসিসিআই’র সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপি। শান্তি, উন্নয়ন ও ব্যবসায়ী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজয় দত্ত, ৬ নং নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নূরুল আমিন আক্তার তালুকদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাজ মাহমুদ সাজু, নরুন্দি ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এফ এম মিন্টু, ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল সাহিদার, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর সাহিদার মো. আকবর হোসেন সাবেক সহ সম্পাদক ছাত্র লীগ, ৩ নং লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ হাবু, তারাগঞ্জ বাজার ব্যবসায়ী বনিক সমিতির কমিটি গঠন।
সভাপতি হামিদ শাহিদার, সাধারণ সম্পাদক সাজ মাহমুদ সাজু, ৯৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


