back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া আহসান নামের এক নারী টেলিভিশন সংবাদ উপস্থাপিকা। এ ঘটনায় তার স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজন অস্ত্রটিও জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার নিজ বাড়ি থেকে রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কাজ করতেন।

সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান মুশতাক সুখেরা জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশকে বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছোড়া হয়েছিল। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুখেরা।

এদিকে নারী সংবাদ উপস্থাপিকার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে একই মেট্রোপলিটন এলাকায় পেশাজীবী নারীদের হত্যার উদ্বেগজনক প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফা। এ সময় তিনি গত আগস্টে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে নির্যাতনের শিকার হয়ে নিহত ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের ঘটনার কথাও স্মরণ করেন। ওই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কেও এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সূত্র: দ্য ট্রিবিউন, পিটিআই

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন...

সর্বশেষ