back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনায়। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় ঘটেছে এসব মর্মান্তিক প্রাণহানি।

রোববার (৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

প্রতিবেদন তৈরিতে ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব সংগৃহীত তথ্য পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৬ জন। পাশাপাশি ১৫৯টি দুর্ঘটনায় পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের প্রাণহানির চিত্র আরও ভয়াবহ। ৫২৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ২১১টি, তিনজন ১১৮টি, চারজন ৯২টি, পাঁচজন ৫৩টি, ছয়জন ৩৮টি এবং সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৩টি।

মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় প্রাণ গেছে ৭০৮ জনের। এর মধ্যে একই পরিবারের দুই থেকে ছয়জন নিহত হওয়ার ঘটনা রয়েছে। এমনকি ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে চারটি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনাও রয়েছে একটি।

অন্যদিকে, প্রাইভেটকার দুর্ঘটনায় ১০৮টি ঘটনায় নিহত হয়েছেন ৩৫২ জন। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪৫টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন। আর বাস দুর্ঘটনায় ৩২টি ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন। এ ছাড়া পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের চারজন নিহত হওয়ার একটি ঘটনাও রয়েছে।

পরিবারভিত্তিক এমন প্রাণহানির পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে পরিবারের সবাই একসঙ্গে কাজে বা ভ্রমণে বের হওয়া, মহাসড়কে অটোরিকশা চলাচল, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস ঘাটতি এবং চালকদের অদক্ষতা।

এ ছাড়া চালকদের বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন অমান্য করাকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি সুপারিশ দিয়েছে সংস্থাটি। মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ এবং গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে সরাসরি সংযোগ বন্ধ করে নিরাপদ সড়ক নকশা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নজরদারি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সব মিলিয়ে, সড়ক দুর্ঘটনা এখন শুধু ব্যক্তির প্রাণহানির কারণ নয়, মুহূর্তেই একটি পুরো পরিবারকে নিঃশেষ করে দেওয়ার নির্মম বাস্তবতা হয়ে উঠেছে। এই মৃত্যুর মিছিল থামাতে শুধু সচেতনতা নয়, প্রয়োজন কার্যকর নজরদারি, নিরাপদ সড়কব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

বিশেষ অভিযান: আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ...

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

সর্বশেষ