back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

শনিবার ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে টসের পর আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২৪৫ রানে অলআউট হয়ে যায় দলটি। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতেই বাংলাদেশের সব উইকেটের পতন ঘটে।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন আহসান আল মুমিন। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন তিনি। এছাড়া এসকে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ এবং আব্দুল্লাহ আল মুহি করেন ৩০ রান।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।

২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগদার। তার ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল লঙ্কানরা।

তবে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেনুজা ফিরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪৬ দশমিক ১ ওভারে মাত্র ২০০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।

এই জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের খাতা খুলল টাইগার যুবারা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

বিশেষ অভিযান: আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ...

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

সর্বশেষ