back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রি-পেইড মিটারে রিচার্জ বন্ধ থাকতে পারে টানা ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

প্রি-পেইড বিদ্যুৎ মিটারে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে রিচার্জ সেবা। এ সময়ে রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন নির্দিষ্ট কিছু গ্রাহক। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের কারণে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। অর্থাৎ টানা ২৪ ঘণ্টা এ সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা।

বিশেষ করে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে নির্ধারিত সময়ে রিচার্জ করতে সমস্যা হতে পারে বলে জানিয়েছে ডেসকো।

এ অবস্থায় সম্ভাব্য ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এতে রিচার্জ সেবা বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এ ছাড়া প্রয়োজনে ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ আলোচিত সেই প্রসিকিউটর

এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচনায় আসা আন্তর্জাতিক...

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা আটক

শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক...

নতুন মজুরি কাঠামোর অপেক্ষায় পোশাকশ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি...

ওয়াসিম হত্যা মামলার গ্রেপ্তার ব্যক্তি এখন চট্টগ্রাম এনসিপির যুগ্ম আহ্বায়ক

২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মো....

সর্বশেষ