ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে রহস্যময় এক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
পোস্টের সঙ্গে বিমানের ভেতরে বসে থাকা অবস্থায় তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।
তবে তাঁরা কোথায় যাচ্ছেন, কিংবা দেশ ছাড়ছেন কি না, সে বিষয়ে পোস্টে কোনো স্পষ্ট তথ্য দেননি আসিফ মাহমুদ। ফলে তাঁর এই বক্তব্য ও বিমানের ভেতরের ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।
এর আগে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন আলোচনা সামনে আসে। সেই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের ‘আপা আসবে’ মন্তব্যটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পোস্টে প্রায় ৬৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে। তবে পোস্টটির মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন, নাকি এটি নিছক রাজনৈতিক ইঙ্গিত তা স্পষ্ট নয়।
আরু|



