back to top

সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর বিশ্বাস, কোনো শ্রমিকই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে চান না।

তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে শীত মৌসুম। এ সময় পোশাকশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা থাকলেও চলমান অস্থিরতায় সেই সম্ভাবনা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির মালিক, শ্রমিকসহ পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক, দায়িত্বশীল ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে লেগুনার আসনের নিচে মিলল এলজি ও কার্তুজ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের আসনের...

রাজধানীর বুকে গোপন মাদক ল্যাব! 

রাজধানীর ওয়ারীর একটি বাসায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে...

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন! 

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন...

সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি, মরদেহ নিয়ে নীরব রিয়াদ!

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল...

বিমানবন্দরে আটক ৬ স্বর্ণের ডিম

দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় প্রায় পাঁচ কোটি...

সর্বশেষ