রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
সোমবার (২৬ অক্টোবর) পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনটির দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে থাকা বইপুস্তকে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
এদিকে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্তের মাধ্যমে আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
আরু|



