back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা!

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান আসছেন ঢাকায়। আগামী ৬ নভেম্বর রাজধানীতে পৌঁছে গুলশানে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এ সময় বাংলাদেশের ভক্তদের সরাসরি দেখা করার সুযোগও মিলবে এই অভিনেতার সঙ্গে।

আগামী ৪ থেকে ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। বাংলাদেশ ও পাকিস্তানের লাইফস্টাইল পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান লাইফস্টাইলের (পিএলএস) তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের সাজসজ্জার সামগ্রী, বিভিন্ন লাইফস্টাইল পণ্য ও নানা ধরনের খাবার পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

এবারের আয়োজনে অংশ নিচ্ছেন বিলাল আব্বাস খানের মা ফারহানা সোহাইল, যিনি একজন ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী। মূলত মায়ের ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন জানাতেই বাংলাদেশে আসছেন এই অভিনেতা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর ঢাকায় পৌঁছে প্রদর্শনীর শেষ দিন ৮ নভেম্বর পর্যন্ত অবস্থান করবেন বিলাল আব্বাস। এ সময় মেলায় উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তিনি।

পাকিস্তানি টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ বিলাল আব্বাস খান। ‘ও রাংরেজা’, ‘চিঁক’, ‘প্যায়ার কে সাদকে’, ‘ডাঙ্ক’ ও ‘ইশক মুর্শিদ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকেও অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেতা।

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও বিলাল আব্বাসের উল্লেখযোগ্যসংখ্যক ভক্ত রয়েছেন। ফলে তার ঢাকা সফর এবং সরাসরি দেখা করার সুযোগ ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। একই সঙ্গে দুই দেশের পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার এ আয়োজন ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্যও হয়ে উঠতে পারে আকর্ষণীয় একটি মিলনমেলা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ