back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিতে টান নিয়ে নতুন জাতের ধান চাষে আগ্রহ।

kbctgbd
১৫ অক্টোবর ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

গ্ৰামের সন্তান বলেই ছোটবেলা থেকে কৃষির প্রতি টান হাবিবুর রহমান জালালের (৪৩)। চারপাশের সবুজ ও সোনালি ফসলেই তাঁর বাঁচা। একসময় জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তবে কয়েক বছর প্রবাসে কাটিয়ে স্থায়ীভাবে দেশে আছেন এবং কৃষিতেই মজে আছেন। নতুন জাতের ধান চাষেই তাঁর আগ্রহ ও আনন্দ। অন্যরা যেখানে নতুন জাতের ধান চাষ নিয়ে সংশয়ে থাকেন, সেখানে তিনি সানন্দে নতুন জাতের ধান চাষে ব্যস্ত হয়ে পড়েন।
হাবিবুর রহমান এর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরে। বর্তমানে তাঁর সময় কাটে কৃষির নতুন প্রযুক্তি ব্যবহার ও নতুন জাত নিয়ে কাজ করে। লাভ-ক্ষতির কথা না ভেবেই গবেষকের মতো তিনি নতুন জাতের ধান চাষ করে পরীক্ষা-নিরীক্ষা করেন। চাষাবাদ তাঁর জীবিকার উৎস হলেও কৃষিতে নতুন কিছু খুঁজতেই তাঁর আনন্দ।

গত শুক্রবার সকালে গিয়াসনগরে গিয়ে ভিন্ন ধরনের ধানখেত চোঁখে পড়ে। ধানখেত গাঢ় কুয়াশার চাদরে ঢাকা। ধানের পাতায় ও শিষে জমে আছে শিশির বিন্দু। একটি খেতে পাতার আড়ালে উঁকি দেওয়া বেগুনি রঙের ধানে পাক ধরছে। সেখানে টাঙানো সাইনবোর্ডে লেখা ‘কোরিয়ান বেগুনি ধান’। অন্য খেতগুলোতে রঙিন ফিতা টানানো। বিভিন্ন ধরনের রঙিন বেলুন বাতাসে কাঁপছে। দেখে মনে হয় কোনো উৎসবের প্রাঙ্গণ। ধানখেত দেখতে দেখতেই কৃষক হাবিবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাঁর ট্রাকস্যুট, রেইনকোট ও মাথায় গোল টুপি পরা। দেখতে অনেকটা ভিনদেশি চাষির মতো। তাঁর সঙ্গে মাঠে ঢুকতেই একটি খেতে ‘ইন্দোনেশিয়ান কালো ধান’, একটি খেতে লেখা ‘ফাতেমা ধান-২’ সাইনবোর্ড চোখে পড়ে।

হাবিবুরের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ থেকে তিনি রঙিন ধান চাষ করছেন। এ জাতের ধান চাষে তাঁর আগ্রহ তৈরি হয়েছে অনলাইনে দেখে। বীজও সংগ্রহ করেছেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন চাষির কাছ থেকে। গত বছর দেশি-বিদেশি ১২ জাতের ধান চাষ করেছিলেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম ও কোরিয়ার ধান ছিল। এই পাঁচ জাতের সব কটি চাল কালো, নয়তো কালোর মতো। সব কটি জাতই ১০ থেকে ১৫ শতক করে জায়গাতে চাষ করেছিলেন।

হাবিবুর রহমান বলেন, ‘ধান ভালোই মিলেছে। যদিও দেশি জাতের তুলনায় ফলন কম। শতকে ২০ কেজির মতো ধান উৎপাদন হয়েছে। কিন্তু এই জাতের মার্কেট ভ্যালু আছে। চাল বিক্রি করিনি। নিজেরা খেয়েছি। আত্মীয়স্বজনকে দিয়েছি। এবার নিজে খাওয়ার জন্য পাঁচ শতক করে দুই জাতের রঙিন ধান চাষ করেছি। ইন্দোনেশিয়ান কালো ধান ও কোরিয়ান বেগুনি ধান। ভালো রাইস মিল না থাকায় বাণিজ্যিকভাবে চাষে যেতে পারছি না। স্থানীয় রাইস মিলে চালের কালো আবরণ থাকে না, চাল অনেকটা সাদাটে হয়ে যায়। কালো রং না থাকলে চাল বেচতে সুবিধা হয় না।’

কোরিয়ান বেগুনি ধানে পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে বলে জানান হাবিবুর রহমান। তাঁর ভাষ্য মতে, ইন্দোনেশিয়ান জাতেও পোকার আক্রমণ কম। তবে পাতা পোড়া রোগের আক্রমণ আছে। একটু সতর্ক থাকলে তেমন সমস্যা হয় না। এ ছাড়া ২০২১ সালে ফাতেমা জাতের ধান থেকে দুটি ছড়া আলাদা করে রেখেছিলেন। সেই ছড়া থেকে বীজ উৎপাদন করেছেন। গত বছর এই বীজে চাষ করেছেন। ভালো ফলন হয়েছে। প্রতি ছড়ায় ৮০০ থেকে ১০০০ ধান বা ৭০ থেকে ৮০ গ্রাম ধান পেয়েছেন। এবার ২০ শতক জমিতে দ্বিতীয়বার চাষ করেছেন। ভালো ধান হয়েছে। রোগ ও পোকার আক্রমণও কম। ধানও ১০০ থেকে ১০৫ দিনের মধ্যে পেকে যায়। গত বছর তাঁর কাছে এই ধানের বীজ অনেকে চেয়েছিলেন। কিন্তু তিনি দেননি। তিনি এবার চাষ করে এর ফলন ও সুবিধা-অসুবিধা নিশ্চিত হতে চাইছেন। এবার নির্বিঘ্নে ফসল তুলতে পারলে স্থানীয় ব্যক্তিদের মধ্যে এই জাতটির বীজ সরবরাহ করবেন।

কৃষি বিভাগের স্থানীয় কৃষি উপ-সহকারী নিরোজ কান্তি রায়, হাবিবুর রহমানকে অগ্রগামী কৃষক বলে অভিহিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ