back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ

অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদারের ধারাবাহিকতায় বাংলাদেশিসহ ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে ভবিষ্যতে দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে তাদের সবাইকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বুধবার কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে থাকা এসব ব্যক্তিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়। তবে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানানো হয়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কেদাহ শাখার তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৫৭ জনের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৬ জন নারী এবং তিনজন ছেলে শিশু। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব ব্যক্তির বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইন অনুযায়ী নির্ধারিত সাজা ভোগ শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনায় কেদাহ অভিবাসন বিভাগের ২১ কর্মকর্তা দায়িত্ব পালন করেন। বিমান টিকিটের খরচ বহন করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা, তাদের পরিবারের সদস্যরা এবং নিজ নিজ দেশের দূতাবাস। এ ক্ষেত্রে মালয়েশিয়া সরকার বিমানভাড়ার ব্যয় বহন করেনি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের দেশটির অভিবাসন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত, আটক, আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে। দেশটির নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ