back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মফুল হাতে দুর্গারূপে পরীমণি, নেটদুনিয়ায় তুমুল সাড়া

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ

প্রতিমা নাকি সত্যিকারের মানুষ বোঝা দায়! দেবী দুর্গার সাজে নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি।

বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা ও শরীরজুড়ে গয়না সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে দুর্গাপূজার আবহ। হাতে পদ্মফুল নিয়ে তার এই রূপ দেখে মুহূর্তের জন্য প্রতিমার সঙ্গে পার্থক্য করাও কঠিন বলে মনে করছেন অনেকে।

দুর্গার সাজে পরীমণির উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ভিডিওতে লাল পাড়ের সাদা শাড়ি, মাথার মুকুট ও বাহারি গয়নায় তাকে দেখা যায়। পুরো সাজেই ছিল উৎসবের আমেজ।

পরীমণির নতুন এই লুক দেখে মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন তার অনুসারীরা। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, আবার কারও মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’

একজন ভক্ত জানিয়েছেন, কয়েক দিন আগেই তার মনে হয়েছিল, পরীমণিকে দুর্গার সাজে দারুণ মানাবে। অভিনেত্রীকে এমন রূপে দেখে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওটি প্রকাশের প্রথম এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় সাড়ে পাঁচ হাজার মন্তব্য এবং কয়েক লাখ ভিউ দেখা যায়। পাশাপাশি ভিডিওটি শেয়ারও করেছেন অনেকে। সব মিলিয়ে পরীমনির এই বিশেষ ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ