back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝআকাশে পাইলটকে রক্তাক্ত, অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ভারতীয় ক্যাপ্টেন পাইলটের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এই পাইলট ওমানের নাগরিক।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাম সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন পোস্ট করেছিলেন। পুরোনো পোস্টগুলোতে তার ব্যক্তিগত ও সামাজিক বিষয়ে বেশ কিছু মতামতও উঠে এসেছে।

২০২২ সালে করা একটি পোস্টে হামাম জানান, বিয়ের জন্য তার মা পাত্রী খুঁজছিলেন।

তার শর্ত ছিল- বিয়ের পর স্ত্রীকে নিকাব পরতে হবে এবং চাকরি করা যাবে না। তবে এসব শর্তে অনেকেই রাজি হননি।

পরে তিনি দাবি করেন, পাত্রীদের যখন জানানো হয় তিনি একজন পাইলট, তখন তাদের অনেকে বিয়েতে রাজি হয়ে যান।

নারী ও পুরুষের একসঙ্গে কাজ করার বিষয়েও আপত্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন হামাম। তবে এসব পুরোনো পোস্টের সঙ্গে বিমানে হামলার ঘটনার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইদুবাইয়ের ওই বিমানে ক্যাপ্টেন ছিলেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার এবং কো-পাইলট ছিলেন হামাম আল-হামানি।

বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় হামাম ধারালো কোনো বস্তু দিয়ে ক্যাপ্টেন মাচ্ছারকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি আহত হন। এরপর হামাম বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাত্রী ও ক্রুদের কয়েকজন ককপিটে প্রবেশ করেন। পরে বিমানটি জরুরি অবতরণ করে। আহত ভারতীয় পাইলটকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। হামাম আল-হামানির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

সূত্র: সিএনএন, রয়টার্স, এপি

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ