back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, নজর রাখতে পারবেন অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

কিশোরদের নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়া, স্ট্যাটাস, চ্যানেল এবং মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। তবে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তানের ব্যক্তিগত চ্যাট বা ফোনকল দেখার সুযোগ থাকবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো সম্পূর্ণ ঐচ্ছিক। অভিভাবক ও কিশোররা একসঙ্গে বসে এসব সেটিংস চালু করতে পারবেন। প্রয়োজনে পরে সেটিংস পরিবর্তন বা নিয়ন্ত্রণ বন্ধও করা যাবে।

প্রোফাইল ও গ্রুপে নিয়ন্ত্রণ

নতুন সুবিধার আওতায় অভিভাবকেরা নির্ধারণ করতে পারবেন, কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন এবং কারা তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন। এসব সেটিংস পরিবর্তন করে কিশোর যদি নিয়ন্ত্রণ শিথিল করতে চায়, কিছু ক্ষেত্রে অভিভাবকের অনুমোদন ও নির্ধারিত পিন প্রয়োজন হতে পারে।

কিশোর কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবককে নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থাও থাকছে। কোনো গ্রুপে সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পাওয়া যেতে পারে। তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের মেসেজ পড়া যাবে না।

স্ট্যাটাস ও চ্যানেলেও থাকছে নিয়ন্ত্রণ

কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। চাইলে কিশোর নিজে চ্যানেল তৈরি করতে পারবে কি না, সেটিও নির্ধারণ করা যাবে। একই সঙ্গে সে কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে এসব বিষয়েও নিয়ন্ত্রণ রাখা যাবে।

মেটা এআই ব্যবহারে নতুন অপশন

নতুন অভিভাবক নিয়ন্ত্রণে মেটা এআই ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। অভিভাবকেরা কিশোরের জন্য সাধারণ ‘১৩+’ কনটেন্ট সেটিং বেছে নিতে পারবেন। চাইলে আরও সীমিত অভিজ্ঞতার জন্য ‘লিমিটেড কনটেন্ট’ অপশনও নির্বাচন করা যাবে।

ব্যক্তিগত চ্যাট ও কল থাকবে ব্যক্তিগতই

হোয়াটসঅ্যাপের নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি চালু করলেও অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত মেসেজ পড়তে বা ফোনকল শুনতে পারবেন না। ব্যক্তিগত মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। অর্থাৎ কথোপকথনের বিষয়বস্তু অভিভাবকের নিয়ন্ত্রণ ফিচারের মাধ্যমে দেখা যাবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা ধীরে ধীরে চালু করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী বা পরিবার একই সময়ে এসব সুবিধা নাও পেতে পারেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

‘আমাদের ওপর গুলি চলছে, আর তোমরা গ্যাংস্টার সাজছো?’

ভারতে একের পর এক তারকাদের লক্ষ্য করে গুলির ঘটনা...

সর্বশেষ