back to top

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে তারেক রহমানের ‘স্বপ্নভঙ্গ’: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অংশগ্রহণ ঘিরে সরকারের প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম উপস্থিতিতেই তারেক রহমান ‘চরম উপেক্ষিত’ হওয়ার অনুভূতি পেয়েছেন।

ওআন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বার্তার ধরন সম্পর্কে প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠদের ‘স্পষ্ট ধারণা নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদেরের দাবি, বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার ঘোষণা দেওয়ার পর সরকারের প্রত্যাশা বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তারেক রহমানকে ধন্যবাদ জানানোর পর সরকার এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখেছিল বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্য, ওই ঘটনার পর সরকার ধরে নিয়েছিল, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। তবে সেই প্রত্যাশা পূরণ হওয়ার আগেই তা ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনি বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন ট্রাম্প। ওই চিঠিতে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন তিনি।

তবে ওবায়দুল কাদেরের দাবি, প্রত্যাশিত কূটনৈতিক সাফল্য অর্জনের আগেই সরকারের সেই স্বপ্ন ভেস্তে গেছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও কী ঘটে, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, জাতিসংঘ সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সড়কের পর নৌপথেও ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও...

ডিজেল-জেট এ-১ নিয়ে সিদ্ধান্ত বদল, কাতার থেকে এলএনজি কিনবে সরকার

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের...

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা...

মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার...

চুয়েটে সাবেক ভিসিকে ফেরানোর দাবিতে গণস্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য...

সর্বশেষ