back to top

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে নিউইয়র্কে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তাসহ তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। মেলানিয়া ট্রাম্পের উদ্যোগটির মূল লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে তাদের বিকাশে সহায়তা করা।

হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমানে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগে প্রায় ৬০টি দেশ যুক্ত হয়েছে। নিউইয়র্কের আয়োজনে মেলানিয়া ট্রাম্প নতুন প্রযুক্তি অংশীদারত্ব ও আন্তর্জাতিক কার্যক্রমের বিষয়ও তুলে ধরেন।

এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। দুই দিনের ওই সম্মেলনে ৪০টির বেশি দেশের ফার্স্ট লেডি ও বিশ্বনেতাদের জীবনসঙ্গীরা অংশ নেন।

ওয়াশিংটনের সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

মার্চের ওই সম্মেলনের পর সেপ্টেম্বরে নিউইয়র্কের আয়োজনে তার অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুদের শিক্ষা, কল্যাণ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততা আবারও সামনে এলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাতিসংঘে তারেক রহমানের ‘স্বপ্নভঙ্গ’: ওবায়দুল কাদের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম...

সড়কের পর নৌপথেও ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও...

ডিজেল-জেট এ-১ নিয়ে সিদ্ধান্ত বদল, কাতার থেকে এলএনজি কিনবে সরকার

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের...

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা...

চুয়েটে সাবেক ভিসিকে ফেরানোর দাবিতে গণস্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য...

সর্বশেষ