back to top

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল-জেট এ-১ নিয়ে সিদ্ধান্ত বদল, কাতার থেকে এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় গ্যাস অয়েল বা ডিজেল এবং জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আহ্বান করা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ডিজেল ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাব উপস্থাপন করা হয়।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আহ্বান করা ওই দরপত্রে চারটি প্যাকেজের আওতায় এসব জ্বালানি আমদানির পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্ট প্রস্তাবে প্যাকেজ-০১ থেকে প্যাকেজ-০৪ পর্যন্ত আমদানি কার্যক্রম বাতিলের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করে।

অন্যদিকে, বৈঠকের বিবিধ আলোচনায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে দুটি এলএনজি কার্গো সরবরাহের কথা রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।

প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেএমকে) মূল্যের চেয়ে ০.০২ মার্কিন ডলার কম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ দুই কার্গোর জন্য সুপারিশকৃত সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির নাম উল্লেখ করা হয়েছে।

বৈঠকে কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাতিসংঘে তারেক রহমানের ‘স্বপ্নভঙ্গ’: ওবায়দুল কাদের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম...

সড়কের পর নৌপথেও ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও...

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা...

মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার...

চুয়েটে সাবেক ভিসিকে ফেরানোর দাবিতে গণস্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য...

সর্বশেষ