back to top

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে সাবেক ভিসিকে ফেরানোর দাবিতে গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নিয়ে নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর ও স্বাক্ষর দেন। সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এরপর আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এর আগে ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে মাত্র ৫৬ দিনের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন করা হয়। অধ্যাপক আবু সাদাত গত ২৭ জুলাই চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং ২৮ জুলাই দায়িত্ব গ্রহণ করেন।

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাতে চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করা হয়।

বর্তমানে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসের মূল ফটক বন্ধ রেখে অবস্থান কর্মসূচিও চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাতিসংঘে তারেক রহমানের ‘স্বপ্নভঙ্গ’: ওবায়দুল কাদের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম...

সড়কের পর নৌপথেও ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও...

ডিজেল-জেট এ-১ নিয়ে সিদ্ধান্ত বদল, কাতার থেকে এলএনজি কিনবে সরকার

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের...

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা...

মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার...

সর্বশেষ