back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়লো বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিবহন মালিকদের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে বৈঠকে উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার আগে সরকারি প্রজ্ঞাপন জারি হতে হবে। পরিবহন মালিকদের পক্ষ থেকে আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার পর এরই মধ্যে বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর হওয়ার পরই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারে ভাড়া নেওয়ার কথা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হজে যাতায়াত খরচ কমালো সরকার

২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমিয়েছে সরকার। আগামী বছরের...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক...

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই ‘ককটেল হামলার রহস্য’ বের হবে

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে...

সর্বশেষ