back to top

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইমরান খানের তিন বোনই আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকেই আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। 

সর্বশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) ইমরানের দুই বোন ড. উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। এর একদিন আগে আরেক বোন আলিমা খানকেও একই মেয়াদে আটক করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রাকে সামনে রেখে পাঞ্জাবে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযানের মধ্যেই এই আটকের ঘটনা ঘটেছে। দলটি ইমরান খানের মুক্তি এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিতে ওই কর্মসূচির ঘোষণা দিয়েছে।

লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের ২০ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী, পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশ, ১৯৬০-এর আওতায় উজমা ও নোরিনকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। আদেশে তাদের জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ২০২৩ সালের ৯ মে’র সহিংসতার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগের কথা বলা হয়েছে।

ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উজমা ও নোরিনকে লাহোরের কোট লাখপত কারাগারের সুপারিনটেনডেন্টের অধীনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পিটিআই এসব পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

দলের তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেছেন, পুলিশ তাদের সন্তানসহ বাসা থেকে নিয়ে গেছে। ইমরানের ছেলে কাসিম খানও এ ঘটনাকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে অভিযোগ করেছেন।

এর আগে রোববার আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করে কোট লাখপত কারাগারে পাঠানো হয়। লাহোরের ডেপুটি কমিশনারের আদেশে তাকে ও মুহাম্মদ আমীরকে এমপিও আইনের আওতায় আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আলিমাকে কারাগারে নেওয়া হয়েছে।

এদিকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় পিটিআই নেতাকর্মীদের আটকের খবর পাওয়া গেছে। সাহিওয়ালের সাবেক মেয়র ও পিটিআইয়ের সাবেক প্রার্থী আসাদ খান বালুচ এবং দলটির শহর সভাপতি মুহাম্মদ শহীদ চৌহানকেও আটক করা হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সাহিওয়াল ও চিচাওয়াতনি এলাকায় ৪০ জন পিটিআই কর্মী ও নেতাকে এমপিওর আওতায় ৩০ দিনের জন্য আটক করা হয়েছিল।

অন্যদিকে, পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের পদযাত্রা ঠেকানোর কথা জানিয়েছে পাকিস্তান সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দলটিকে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

ইসলামাবাদ হাইকোর্টের আদেশের উল্লেখ করে তিনি বলেন, সরকার ওই আদেশ বাস্তবায়ন করবে।

সব মিলিয়ে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ঘোষিত ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে ঘিরে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কর্মসূচির আগে ইমরানের তিন বোনসহ দলটির নেতাকর্মীদের একের পর এক আটকের ঘটনায় পরিস্থিতি আরও আলোচনায় এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন কুঁড়িতে নিবন্ধনের শীর্ষে চট্টগ্রাম

দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে নিবন্ধনে বড়...

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম এখনো কম

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষ, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই...

রিজার্ভে নতুন মাইলফলক, ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।...

সর্বশেষ