হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হৃদরোগের সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার হার্টে স্টেন্ট বসানো হয়।
বর্তমানে তাকে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২০ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে দলীয় সূত্র থেকেও জানানো হয়েছে, তার চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরু|



