back to top

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিরে ভরা নদী পেল অলিম্পিকের ভেন্যুর স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

প্রায় ৫০০ লোনা পানির কুমিরের আবাসস্থল অস্ট্রেলিয়ার ফিটজরয় নদী। সেই নদীতেই বসতে যাচ্ছে ২০৩২ ব্রিসবেন অলিম্পিকের রোয়িং প্রতিযোগিতার আসর। কুমিরের উপস্থিতি নিয়ে নানা আলোচনা থাকলেও কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার পর ভেন্যুটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটনের ফিটজরয় নদীতে রোয়িং ও ক্যানো স্প্রিন্ট আয়োজনের জন্য স্বাধীন কারিগরি মূল্যায়ন করা হয়। সেখানে আবহাওয়া, পানির স্তর, নদীর প্রবাহ এবং বন্যার ঝুঁকিসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে।

তবে মজার বিষয় হলো, এই কারিগরি মূল্যায়নের মূল বিবেচনার মধ্যে নদীতে থাকা কুমিরের বিষয়টি রাখা হয়নি।

২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক অনুষ্ঠিত হবে জুলাই ও আগস্টে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ফিটজরয় নদীর এই ফ্ল্যাটওয়াটার ভেন্যুতে স্রোতের গতি তুলনামূলক কম। সেখানে এরই মধ্যে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা, স্থানীয় রেগাটা এবং জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প নিয়মিত অনুষ্ঠিত হয়।

নদীতে কুমিরের উপস্থিতি থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কুমির দেখা গেলে অ্যাথলেটদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট জরুরি পরিকল্পনা রয়েছে। অলিম্পিক কর্মকর্তাদেরও এ বিষয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড রোয়িংয়ের প্রেসিডেন্ট জ্যঁ-ক্রিস্তফ রোলাঁ জানিয়েছেন, ব্যাপক বিশ্লেষণের পর তারা নিশ্চিত হয়েছেন যে ফিটজরয় নদীতে অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

প্যাডল ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট থমাস কোনিয়েটজকোও কারিগরি মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে ভেন্যুটিকে ক্যানো স্প্রিন্টের জন্য উপযুক্ত বলে জানিয়েছেন।

ফিটজরয় নদীতে কুমিরের উপস্থিতি অবশ্য নতুন কোনো বিষয় নয়। স্থানীয়ভাবে ‘সল্টি’ নামে পরিচিত লোনা পানির কুমির স্বাদু ও লোনা দুই ধরনের পানিতেই বিচরণ করতে পারে। বড় আকারের এসব কুমির ছয় মিটারেরও বেশি লম্বা হতে পারে।

গত বছর ফিটজরয় নদীতে কুমির থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও ব্রিসবেন ২০৩২-এর সভাপতি অ্যান্ড্রু লিভারিস তা নিয়ে উদ্বেগের কথা উড়িয়ে দেন। তিনি সমুদ্রে হাঙরের উপস্থিতির উদাহরণ টেনে বলেন, ঝুঁকি থাকলেই কোনো খেলা বন্ধ করে দিতে হবে এমন মানসিকতা থাকা উচিত নয়।

এবার ভেন্যুটির অনুমোদন চূড়ান্ত হওয়ায় ২০৩২ অলিম্পিকের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল আয়োজকরা।

ফলে ২০৩২ সালে ফিটজরয় নদীতে রোয়িং প্রতিযোগিতা ঘিরে একদিকে থাকবে বিশ্বের সেরা অ্যাথলেটদের লড়াই, অন্যদিকে থাকবে শত শত কুমিরের আবাসস্থলে প্রতিযোগিতা আয়োজনের অনন্য বাস্তবতা। এখন নজর থাকবে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে এই ব্যতিক্রমী ভেন্যুতে অলিম্পিকের আয়োজন করা হয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে ভয়াবহ...

লংমার্চের মাধ্যমে ‘আওয়ামী লীগ’কে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী ও তাদের রাজনৈতিক মিত্ররা...

৩১ ডিসেম্বর নয় ‘শেখ হাসিনা’ কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মাধ্যমে...

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে যে ৫ সিনেমা

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ডস বা...

নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জাফর আলম বাবুল (৫৫)...

সর্বশেষ