back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কোকেনের সূত্রে ৬৩ বিদেশির সন্ধান, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের খুলশীতে একসঙ্গে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের ঘটনায় এবার গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে। পুলিশের দাবি, তার পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরেই সন্ধান মেলে ওই বিদেশি নাগরিকদের আস্তানার।

শনিবার (১২ সেপ্টেম্বর) নগরের খুলশী এলাকা থেকে মহসিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন মহসিন। পরে কোকেনগুলো ফেরত আসে। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পারে, খুলশীর একটি আটতলা ভবনে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক অবস্থান করছেন।

তদন্তে মহসিনের সঙ্গে ওই ৬৩ বিদেশির সরাসরি যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তাদের জন্য খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের আটতলা ভবনটি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও মহসিন ভূমিকা রেখেছিলেন। এমনকি বিদেশি নাগরিকদের পাসপোর্টও তার কাছে জমা ছিল বলে জানিয়েছে পুলিশ।

মহসিনের বাড়ি লক্ষ্মীপুরে। তিনি চট্টগ্রাম নগরের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে ভবনটি ভাড়া নেওয়া হয়েছিল। মহসিনের পেছনে আরও কারা রয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, কোকেনের ঘটনায় করা মামলায় শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে মহসিনকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ৬৩ বিদেশির বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। এ মামলায় তার রিমান্ডও চাওয়া হবে।

রিমান্ড মঞ্জুর হলে মহসিনকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের বিষয়ে তথ্য বের করার চেষ্টা করবে পুলিশ। বিশেষ করে ৬৩ বিদেশির সঙ্গে তার সম্পর্ক, কার নির্দেশে তাদের জন্য ভবন ভাড়া নেওয়া হয়েছিল এবং এই কর্মকাণ্ডের পেছনে আরও কারা রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত শুক্রবার খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ওই আটতলা ভবনে অভিযান চালায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। অভিযানে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রায় দেড় মাস ধরে ওই বাড়িতে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণাসহ বিভিন্ন অনলাইন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল।

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। ওই মামলায় ৬৩ বিদেশিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

সর্বশেষ