চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফি কমিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। তবে অনলাইনে ভর্তির আবেদন ফি আগের মতোই ২২০ টাকা রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক শিফট বা উভয় শিফটে ভর্তি পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিপ্লোমা পর্যায়ে শুধু সরকারি প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির আবেদন ফি পুনর্নির্ধারণ করা হলেও তা অপরিবর্তিত রয়েছে। এক শিফট কিংবা উভয় শিফটের জন্য আবেদন ফি ২২০ টাকা দিতে হবে।
অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা পর্যায়ে ভর্তি পরীক্ষার ফি আগে উভয় শিফটের জন্য ৫০০ টাকা ছিল। নতুন সিদ্ধান্তে এক শিফট বা উভয় শিফট_উভয় ক্ষেত্রেই ভর্তি পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে বোর্ড জানিয়েছে, অনলাইনে ভর্তির আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত যে টাকা নেওয়া হয়েছে, তা ভর্তি হওয়ার সময় সমন্বয় করা হবে।
আরু|



