প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার পা রাখতে যাচ্ছেন আন্তর্জাতিক চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চে। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র বিশ্বের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।
ঐতিহাসিক এই অর্জনের অংশ হতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ। উৎসবে সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু নিজের ক্যারিয়ারের অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। আন্তর্জাতিক এই মঞ্চকে বিশ্ব চলচ্চিত্রের নির্মাতা, অভিনয়শিল্পী ও সিনেমা বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
অভিনেত্রীর প্রত্যাশা, ভেনিসের মতো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ তার অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দ্বার খুলে দেবে। পাশাপাশি বাংলাদেশের সিনেমার জন্যও এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরু|



