back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ সভাপতির বাড়িতে আগুন, পুড়ে ছাই ঘরের সবকিছু

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছাত্রলীগের উপজেলা সভাপতি আরিফ হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের নাদু কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। আরিফ হোসেনের বাবা মো. শাহজাহান, মা আমেনা বেগম ও ছোট ভাই পাশের আত্মীয় শাহনাজ আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরে খবর পেয়ে বাড়িতে এসে তারা আগুনে ঘরের সবকিছু পুড়ে যেতে দেখেন।

অগ্নিকাণ্ডে ঘরের ফ্রিজ, এলইডি টেলিভিশন, সোফা, খাট, আলমিরা, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

আরিফ হোসেনের বাবা মো. শাহজাহান বলেন, তারা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে পুরো ঘর আগুনে পুড়ে যেতে দেখেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরিফ হোসেন মুঠোফোনে বলেন, তিনি বাড়িতে থাকেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ