back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ের ২০০ ফুট গভীর খাদে মিলল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ

রাঙামাটিতে নিখোঁজের চার দিন পর পাহাড়ের প্রায় ২০০ ফুট গভীর দুর্গম খাদ থেকে বাসনা চাকমা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

নিহত বাসনা চাকমা রাঙামাটি সদর উপজেলার বন্ধুকভাঙ্গা ইউনিয়নের ডানে ত্রিপুরাছড়া গ্রামের বাসিন্দা অলংপূন্য চাকমার স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট বিকেলে ডানে ত্রিপুরাছড়া এলাকায় প্রায় এক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়। এতে পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যায়। ওই সময় জুমের পাহাড় থেকে ছড়া ধরে বাড়ি ফেরার পথে বাসনা চাকমা ও তার তিন বছর বয়সী ছেলে পানির স্রোতে ভেসে যায়।

পরদিন স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে বাসনা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা আশপাশের ছড়া, ঝিরি ও পাহাড়ি এলাকায় কয়েক দিন ধরে তার সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি গভীর পাহাড়ি খাদে গাছের সঙ্গে আটকে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। প্রায় ২০০ ফুট গভীর ও দুর্গম হওয়ায় স্থানীয়দের পক্ষে সেখানে নেমে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের সহযোগিতায় তারা দুর্গম পাহাড়ি খাদে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ চেষ্টার পর প্রায় ২০০ ফুট গভীর খাদ থেকে বাসনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, ২২ আগস্ট পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ার সময় মা ও ছেলে স্রোতের পানিতে ভেসে যান। কয়েক দিন পর দুর্গম পাহাড়ি খাদ থেকে মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ