back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, তিনি কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগরে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযানের একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বলেন, মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গত জুলাইয়ে যশোর থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ ও বিভিন্ন প্রতিবেদনে তাকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ডেভিড ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।

অন্যদিকে, ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত এই ব্যক্তিকে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে চেনা যায় বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার মোবারকের কাছ থেকে কী ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি না এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ